‘জালিয়াতি’ করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া তিন উপসচিব ওএসডি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪২ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার পর মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার অভিযোগে তিন উপসচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (২৮ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের ওএসডি করা হয়।

ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন জামালপুর জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মো. তোফাজ্জল হোসেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক (উপসচিব) রকিবুর রহমান খান এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সচিব (উপসচিব) নাহিদা বারিক।

তারা ২৯তম বিসিএসের কর্মকর্তা। অভিযোগ রয়েছে, মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেলেও নিয়োগের সময় তাদের কেউই ওই কোটায় প্রার্থী হিসেবে আবেদন করেননি।

এ ঘটনায় দীর্ঘদিন তদন্ত করে দুদক। তদন্তে ওই তিন উপসচিবসহ ছয় কর্মকর্তার জালিয়াতির তথ্য পাওয়ার কথা জানায় সংস্থাটি। পরে চলতি বছরের জানুয়ারিতে তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। বাকি তিন কর্মকর্তা অন্য ক্যাডারের।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন