জিয়াউর রহমান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টে পূর্ব ঘোষিত প্রতি গোল ১ হাজার টাকা উপহার দিলেন- শেখ বোরহান

নিউজ ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পিএম

মতলব উত্তর উপজেলার নন্দলালপুর সাতবাড়িয়া বন্ধুমহল ক্লাবের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি স্মরণে ফ্রিজ এলইডি টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ৮ম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকাল জিয়াউর রহমান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ৮ম ম্যাচে বিশেষ উপহার, দ্বিতীয় গোলের দেখা পেলেন N.S.F ক্লাব. পূর্ব ঘোষিত প্রতি গোলে ১ হাজার টাকা উপহার দিলেন- শেখ বোরহান ব্যাটারি হাউজ সৌজন্যে.

প্রধান অতিথি হিসেবে খেলা উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ এমদাদুল হক।

বক্তব্যে তিনি বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা মানুষের জীবন, পরিবার ও সমাজকে ধ্বংস করে। মাদক থেকে দূরে থাকতে হলে আমাদের খেলাধুলার প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা আমাদের শরীর সুস্থ রাখে, মন প্রফুল্ল করে এবং শৃঙ্খলাবোধ শেখায়। তাই তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে এবং খেলাধুলায় উৎসাহিত করতে হবে। আজকে দুইটি দলই ভালো খেলেছে।

আরো উপস্থিত ছিলেন, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন বেপারী ও মোঃ মালেক পাটোয়ারী সহ আরো অনেকে।

সভাপতিত্ব করেন সাতবাড়িয়া গাউছিয়া কমপ্লেক্স এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান বেপারী।

সার্বিক তত্বাবধানে ছিলেন ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাছেদ প্রধান।

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে খেলাটি অনুষ্ঠিত হয়। শত শত দর্শকশ্রোতা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। খেলা চলাকালীন মূল টাইমে ১-০ গোলে N.S.F ক্লাব বিজয়ী হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর