জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক ছাত্রনেতা রোটন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ অক্টোবর ২০২৬, ১১:১৯ এএম

ভারতের কলকাতায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। তিনি কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার (৪ অক্টোবর) রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোটন চিকিৎসার জন্য দুই বছরের বেশি সময় ধরে কলকাতায় অবস্থান করছিলেন। 

রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন