আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জামান সুরভীর বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলায় দুই দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে সুরভীর বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। দ্রুত তার বিষয়ে প্রতিকার পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (৫ জানুয়ারী) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে উপদেষ্টা আসিফ নজরুল লিখেছেন, ‘সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে।’
সুরভীকে গ্রেপ্তারের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। তাকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ ওঠে।
