ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৫৭ মামলা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পিএম

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৪৫৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫ টি বাস, ১ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ২১ টি মোটরসাইকেলসহ মোট ৬৫ টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ৫ টি বাস, ৫ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৬ টি সিএনজি ও ৭৮ টি মোটরসাইকেলসহ মোট ১২৭ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০ টি বাস, ২ টি ট্রাক, ২৯ টি কাভার্ডভ্যান, ১৩৬ টি সিএনজি ও ২২৩ টি মোটরসাইকেলসহ মোট ৪৬৩ টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৬ টি বাস, ৮ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ৩৯ টি মোটরসাইকেলসহ মোট ১৪২ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৬ টি বাস, ১ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ৩৭ টি সিএনজিসহ ৮২ টি মোটরসাইকেলসহ মোট ১৭৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১০ টি বাস, ৬ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ২৮ টি সিএনজি, ১২৭ টি মোটরসাইকেলসহ মোট ২০৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৩ টি বাস, ৭ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ৬৫ টি মোটরসাইকেলসহ মোট ১৬৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৫ টি বাস, ১ টি ট্রাক,  ১০ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৩০ টি মোটরসাইকেলসহ মোট ১১৫ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৮৮ টি গাড়ি ডাম্পিং ও ২১৬ টি গাড়ি রেকার করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন