ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৭১ মামলা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে শনিবার ১ হাজার ৩৭১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

আজ রবিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি  ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৬২টি, ওয়ারী বিভাগে ১০৬টি, তেজগাঁও বিভাগে ১৫৬টি মামলা করা হয়। এ ছাড়া ট্রাফিক-মিরপুর বিভাগে ১৭৭টি, গুলশান বিভাগে ৩০৯টি, উত্তরা বিভাগে ২০৫টি, রমনা বিভাগে ৪০টি, লালবাগ বিভাগে ১১৬টি মামলা হয়েছে। এ ছাড়া অভিযানকালে মোট ২৮১ টি গাড়ি ডাম্পিং ও ৮২ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন