ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।  সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন দেশটির প্রেসিডেন্ট। মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। 

বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানান। অন্য দেশগুলো হচ্ছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন