ঢাকায় হালকা শীতের পূর্বাভাস

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:২৮ এএম

ঢাকা ও আশপাশের এলাকায় শীত অনেক কমে আসছে। গত কয়েকদিন ধরে সকালে হালকা শীত অনুভূত হচ্ছে। আবহওয়া অফিস জানায়, আজ সোমবারও (১৯ জানুয়ারি) একই পরিস্থিতি বিরাজ করছে। দুপুর পর্যন্ত এমন আবহাওয়া থাকতে পারে।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেডর্ক করা হয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। 

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

এই রিপোর্টের জন্য মন্তব্য বন্ধ রাখা হয়েছে।