আজ সকালে ঢাকার তাপমাত্রা নেমেছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে এবং হালকা থেকে মাঝারি কুয়াশা ছিল। এর সঙ্গে বাতাসে উচ্চ আর্দ্রতার কারণে রাজধানীতে শীতের অনুভূতি আগের মতো রয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকা ও আশপাশের এলাকায় সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা দিতে পারে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তবে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।
আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা ৪৩ মিনিটে।
