ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দির মৃত্যু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১ পিএম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরাণীগঞ্জ) এক বন্দির মৃত্যু হয়েছে। বন্দির নাম মামুন শেখ (৩৪)। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কারারক্ষীরা ওই বন্দীকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দীকে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিনি জানান, ওই ব্যক্তি কয়েদী হিসেবে বন্দি ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার মামলার বিবরণ জানা যায়নি। তার বাবার নাম আব্দুস সালাম। কয়েদী নম্বর কয়েদী নং ৬৬৪৪/এ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর