ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দির মৃত্যু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ মার্চ ২০২৬, ০৫:৩১ পিএম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি মো. সাকমান হোসেন (৪৬) নামে এক আসামির মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে কারারক্ষিরা বন্দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারাগার থেকে কারারক্ষিরা অচেতন অবস্থায় বন্দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সঙ্গে সঙ্গে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, তিনি হাজতি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার মামলার বিবরণ জানা যায়নি। তার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার কোনাগাতী গ্রামে। তার বাবার নাম আবু বাক্কার সরকার।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন