ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত, বহিষ্কার ৫ নেতা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পিএম

মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের ৫ নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তের জানানো হয়েছে।

শিগগিরই এ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এদিকে বহিষ্কৃত ৫ নেতা হলেন, মহানগর পশ্চিম শাখার সহ-সভাপতি সারোয়ার আলম পিয়াস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল দিপু, সদস্যসচিব ওমর নাঈম ও ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব শান্ত রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে, ঢাকা মহানগর উত্তর যুবদল এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন