ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পিএম

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন। আজ বুধবার সকালে তিনি ঢাকেশ্বরী মন্দির ও আশপাশের নানা ধর্মীয় স্থাপনা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ঢাকেশ্বরী মন্দির পরিচালনা কমিটি নেতৃবৃন্দের সংঙ্গে বৈঠকে মিলিত হন। এ সময় নেতৃবৃন্দ তাকে সামগ্রিকভাবে বিরাজমান পরিস্থিতি তুলে ধরেন।

রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা হারমানোস্কি বার্নার্ড। 

এ ছাড়াও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, উপদেষ্টা কাজল দেবনাথ, জয়ন্ত সেন দীপু ও মিলন কান্তি দত্ত, ঢাকেশ্বরী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডি এন চ্যাটার্জি প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর