তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ এএম

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া।

এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ শতাংশ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর