আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম। এই রেকর্ড গড়ার পথে ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে টপকে গেছেন মুশফিক।
চেন্নাইয়ে চলমান ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩ রান সংগ্রহ করেন। তার আগে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হন মুশফিক। ভারতের বিপক্ষে খেলতে নামার আগে মুশফিকের রান ছিল ৪৬৩ ম্যাচে ১৫,১৮৪। ৩৮৭ ম্যাচে ১৫,১৯২ রান নিয়ে শীর্ষে ছিলেন তামিম।
শুক্রবার টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশের প্রথম ইনিংসে ৮ রানে আউট হয়ে তামিমকে স্পর্শ করেন মুশফিক। শনিবার দ্বিতীয় ইনিংসে ৩১তম ওভারের প ম বলে ২ রান নিয়ে তামিমকে টপকে যান তিনি। এই ইনিংসে ১টি করে চার-ছক্কায় ১৩ রানে আউট হন মুশফিক। ফলে তিন ফরম্যাট মিলিয়ে মুশির রান এখন ৪৬৪ ম্যাচে ১৫,২০৫। ক্যারিয়ারে ৯১ টেস্টে ৫৯১৩, ২৭১ ওয়ানডেতে ৭৭৯২ এবং ১০২ টি-টোয়েন্টিতে ১৫০০ রান করেছেন মুশফিক। তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের পক্ষে ৩৮৭ ম্যাচে ১৫,১৯২ রান নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে নেমে গেছেন তামিম।
এই তালিকায় তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। ৪৪৬ ম্যাচে ১৪,৭০১ রান করেছেন তিনি। ৪২০ ম্যাচে ১০,৬৯৪ রান নিয়ে চতুর্থ স্থানে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের পক্ষে তিন ফরম্যাট মিলিয়ে অন্তত ১০ হাজার রান করেছেন মুশফিক-তামিম-সাকিব ও মাহমুদুল্লাহ।
১০ হাজারের নিচে সবার উপরে আছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। এখন পর্যন্ত ২২৪ ম্যাচে ৭১৮৩ রান করেছেন তিনি। সূত্র : বাসস
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৫ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরও খবর
১
দারাজ ও পিকাবুর স্মার্টফোন বিক্রিতে শীর্ষে রিয়েলমি
২
অবৈধ অভিবাসন ঠেকাতে যুক্তরাজ্য-ফ্রান্স চুক্তির আওতায় ফ্রান্সে নতুন বিশেষ পুলিশ ইউনিট মোতায়েন
৩
‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলা ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
৪
স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে
৫
