তারেক রহমানকে নিয়ে জামায়াতের বক্তব্য রাজনৈতিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি কর: মঞ্জু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৮:৪৮ এএম

খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে জামায়াতে ইসলামীর সমালোচনা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। তিনি বলেন, এ ধরনের বক্তব্য রাজনৈতিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

গতকাল শনিবার (২৪ জানুয়ারি) নগরীর রূপসা ফেরিঘাট মোড় এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। এ সময় নজরুল ইসলাম স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় খুলনা অঞ্চলের বিভিন্ন সমস্যা ও সংকট নিরসনে নানা প্রতিশ্রুতি দেন বিএনপি প্রার্থী। একই সঙ্গে ভোটাররাও তাদের বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

গণসংযোগকালে নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিএনপিকে নিয়ে যারা সমালোচনা করছেন তারা নির্বোধ। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী এক সময় স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে ছিল তাদের শক্তি ও সামর্থ্য সম্পর্কে বিএনপি অবগত। একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের বর্তমান বক্তব্য শিষ্টাচারবহির্ভূত।

তিনি বলেন, তারেক রহমান সিলেটে যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে জামায়াতের প্রতিক্রিয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে উদ্দেশ করে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে সমালোচনা করা তার এখতিয়ারভুক্ত নয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর