বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সম্পাদকসহ কয়েকজন সদস্য। রবিবার (৪ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় রাজধানীর গুলশান কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াসহ কয়েকজন সদস্য।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রেস ক্লাব নেতারা গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
