বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মুহাম্মদ হাতেম বলেছেন, নারায়ণগঞ্জে সাড়ে পাঁচ শতাধিক প্রতিষ্ঠান ছিল। গত তিন বছরে ৯১টি নিটিং ফ্যাক্টরি, ৫৬টি গার্মেন্টস, ১৩টি প্রিন্টিং ফয়াক্টরিসহ ১৫০টিরও বেশি ফ্যাক্টরি বন্ধ হয়েছে। দুই লাখ ৬০ হাজার শ্রমিক ছিল, এখন দুই লাখের মতো আছে। এখনো চার শতাধিক প্রতিষ্ঠান বিসিকে আছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লায় শিল্পাঞ্চল বিসিকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) উদ্যোগে চাকরি মেলা-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মুহাম্মদ হাতেম বলেন, আমি বিসিকের চেয়ারম্যান ও বিসিকের আঞ্চলিক কর্মকর্তাদের স্বাগত জানাই আজকের আয়োজনের জন্য। আজকের এ আয়োজন প্রধানমন্ত্রীর এক কোটি কর্মসংস্থান তৈরির যে উদ্যোগ সেটারই অংশ। এ আয়োজনটা অত্যান্ত সফল ভাবে হয়েছে।
তিনি আরও বলেন, যারা এখানে পরিশ্রম করেছেন এবং বিকেএমইএর যারা এখানে সক্রিয় ভূমিকা রেখেছেন, আমি সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এর ফলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
