দলের বিপদে ক্যারিয়ার সেরা ইনিংস নাঈমের

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১১:৩৯ এএম

৫২ রানে ফিরলেন নাঈম। তার বিদায়ে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৪২ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশ লিড ছিল ২৭ রান। তাতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিতে পেরেছে বাংলাদেশ।

টেস্ট ক্যারিয়ারে প্রথম ফিফটি পেলেন নাঈম। সেটাও এসেছে বাংলাদেশের বিপদের সময়ে। গতকাল বিকেলে যখন ব্যাটিংয়ে এসেছেন তখন বাংলাদেশের রান ৬ উইকেটে ৫৩। সেখান থেকে বাংলাদেশকে টেনে তুলেছেন নাঈম। তা না হলে আরও আগেই অলআউটের লজ্জা পেতে স্বাগতিক দল। বল হাতে দ্বিতীয় ইনিংসে রোস্টন চেজ নিয়েছেন ৫ উইকেট, জোমেল ওয়ারিক্যান ৪টি।
 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন