দিনভর আকাশ মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ এপ্রিল ২০২৬, ০৮:১৪ এএম

সারা দেশে আজ বৃহম্পতিবার (২ এপ্রিল) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সিলেট বিভাগের দুইএক জায়গায় অস্থায়ীভাবে দমক হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। 

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল নীলফামারীর ডিমলা উপজেলায় ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এই সময় দেশের সর্বোচ্চ বৃষ্টির পরিমাণ ছিল নেত্রকোনায় ১৯ দশমিক ৩ মিলিমিটার। 

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর