ঠাকুরগাঁও ও নীলফামারীর সমাবেশ শেষে দিনাজপুরের জনসভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টার পরপর দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভার মঞ্চে উঠলে তাকে করতালি দিয়ে অভিবাদন জানান সমর্থকরা। তারেক রহমান হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।
নীলফামারীর জনসভা শেষে তারেক রহমান হেলিকপ্টার যোগে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভায় যোগ দেন। সেখানে বক্তব্য শেষে বিএনপি নেতা তার প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার ও খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন। এরপর হেলিকপ্টারে সৈয়দপুর বিমানবন্দরে এসে বিমান বাংলাদেশের ফ্লাইটে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।
