দেশজুড়ে টানা পাঁচ দিন দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রঝড়ের আভাস

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৫ এএম

দেশজুড়ে টানা পাঁচ দিন দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগজুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ভারতের তেলেঙ্গানা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন