দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৭ মার্চ ২০২৬, ০৪:১১ পিএম

জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী  ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, আগামী ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে। আগামীকাল থেকে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট কাজ শুরু করবে। ফলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

আজ শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেটে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, সাধারণ মানুষের মধ্যে প্যানিক কাজ করছে, যার কোনও যুক্তি নাই। তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নাই। বিকল্প উৎস থেকে তেল সংগ্রহে সরকার চেষ্টা করছে বলেও তিনি জানান। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন