দেশে ফের ভূমিকম্প

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৩ পিএম

দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫৪ মিনিটের দিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ কম্পন অনুভূত হয়। কম্পনের স্থায়িত্ব কয়েক সেকেন্ড থাকলেও তাৎক্ষণিক এর মাত্রা কত ছিল, উৎপত্তিস্থল কোথায় তা জানা যায়নি।

পরবর্তীতে আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক ফারজানা বিষয়টি নিশ্চিত করে জানান ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১।

তিনি জানান, মাঝারি মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র মিয়ানমারে ঢাকা থেকে ৫৪২ কিলোমিটার দূরে।

এর আগে সর্বশেষ ২৩ ফেব্রুয়ারি ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল চাঁপাইনবয়াবগঞ্জের শিবগঞ্জে, যা ঢাকার আবহাওয়া অধিদপ্তরের অফিস থেকে ২৫২ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে অবস্থিত।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর