দেশে ভূমিকম্প অনুভূত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ অক্টোবর ২০২৬, ০২:১৪ এএম

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানী ঢাকা থেকে ৫১ কিলোমিটার দূরে নরসিংদী জেলার শিবপুরে ভূমিকম্পটির উৎপত্তি বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এরই মধ্যে তথ্যটি জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ২। শ্রেণি হিসেবে এটিকে মৃদু ভূমিকম্প বলছে আবহাওয়া অধিদপ্তর।

উল্লেখ্য, ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির প্রতিবেদন অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তি হয় মাটির ৩৬ কিলোমিটার গভীরে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর