ধানের শীষের পক্ষে বড়াইগ্রামে বিএনপির গণমিছিল ও পথসভা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:১২ পিএম


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।


শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে এ উপলক্ষে একটি গণমিছিল বের করা হয়। গণমিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় রূপ নেয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এবং উপজেলা ও বড়াইগ্রাম পৌর নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট শরিফুল হক মুক্তা, জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, উপজেলা ও বড়াইগ্রাম পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আশরাফ আলী, সদস্য সচিব সামসুল আলম রনি, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা ও অধ্যক্ষ ইসহাক আলী।


এছাড়াও উপস্থিত ছিলেন বড়াইগ্রাম পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক মেয়র ইসহাক আলী, সদস্য সচিব বেলাল হোসেন, যুগ্ম সদস্য সচিব মোস্তায়েদুল হক বুলু, যুগ্ম আহ্বায়ক ইমান আলী, আবু বকর সিদ্দিক প্রধান, আব্দুস সাত্তার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল, বড়াইগ্রাম পৌর যুবদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নয়ন হোসেন, সদস্য সচিব শফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজা, সদস্য সচিব আজাদ আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় সহস্রাধিক নেতাকর্মী।


পথসভায় ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ বলেন, বিগত সময়ে বিএনপি সরকারের কিছু উন্নয়নমূলক কাজ অসমাপ্ত রয়ে গেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন