নড়াইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ মার্চ ২০২৬, ০১:৫৩ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলায় স্বামীর বিরুদ্ধে সুমাইয়া বেগম (১৬) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ইয়ামিন শেখের বিরুদ্ধে। শনিবার (৭মার্চ) রাতে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শুলটিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

রবিবার (৮মার্চ) সকালে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত সুমাইয়া বেগম লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শুলটিয়া গ্রামের ইয়ামিন শেখের স্ত্রী। ও একই উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই ধানাইড় গ্রামের মো.ফরিদ ভূইয়ার মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শুলটিয়া গ্রামের ফসিয়ার শেখের ছেলে ইয়ামিন শেখের সাথে একই উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই ধানাইড় গ্রামের মো.ফরিদ ভূইয়ার মেয়ে সুমাইয়া সাথে বিবাহ হয়। তাদের একটা দুই মাসের ছেলে সন্তান রয়েছে। নিহত সুমাইয়া বাবা ফরিদ ভূইয়া বার্তা বাজারকে বলেন,শনিবার (৭মার্চ) রাতে আমার মেয়ে সুমাইয়াকে তার স্বামী ও স্বামীর পরিবার পিটিয়ে হত্যা করে। তারা আমাদেরকে কোনো খবর দেয়নি অন্য মানুষের কাছ থেকে আমরা খবর পেয়ে আমরা সেখানে গিলে তারা আমাকে বলেন, তোমার মেয়ের শ্বাসকষ্ট উটছিলো তখন আমরা ঔষধ খাওয়াতে গিলে তার গলায় ভিতর ঔষধ আটকে সে মারা যায়। কিন্তুু আমার মেয়ের কোনো শ্বাসকষ্ট ছিলো না আমার মেয়েকে ওরা মেরে ফেলেছে ওর পা এবং গলায় দাগ রয়েছে ওকে পিটিয়ে হত্যা করেছে আমি এর বিচার চাই।

এ ব্যাপারে নিহতের স্বামী ইয়ামিনের সাথে কথা হলে সে বলেন আমার স্ত্রীর শ্বাসকষ্টের সমস্যা ছিল। শনিবার রাতে তার হঠাৎ শ্বাসকষ্ট হলে প্রাথমিকভাবে তাকে ঔষধ খাওয়ার ডা. কাছে নেওয়ার সময় পথে মারা যায়। সে হত্যার বিষয় অস্বীকার করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বার্তা বাজারকে বলেন, মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন