নামাজ শেষে বাড়ি ফিরে দেখেন স্ত্রীর গলাকাটা মরদেহ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০৭:১৭ এএম

শরীয়তপুরের ভেদরগঞ্জে মুক্তা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বাড়ইজঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুক্তা বেগম ছয়গাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বাড়ইজঙ্গল গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান গাজীর স্ত্রী।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, মঙ্গলবার ইফতারি করার পরে মুক্তা বেগম ও তার স্বামী একসঙ্গে নামাজ পড়ে বিশ্রাম নেন। পরে এশার আজান দেয়ার পরে রাত ৮টার সময় ঘরের দরজা খোলা রেখে বাড়ির গেট লক করে স্বামী আব্দুল মান্নান গাজী তারাবির নামাজ পড়তে মসজিদে চলে যান। রাত ৯ টার দিরে ফিরে এসে দেখের দরজা বাহির থেকে লক করা। পরে দরজা খুলেই দেখেন তার স্ত্রীর গলাকাটা রক্তাক্ত লাশ। সুরতহাল শেষে পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করে।

ভেদরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, ঘটনাটির খবর শুনে সুরতহাল করে লাশটি উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার আগে মঙ্গলবার রাতেই ঘটনাস্থল ফরিদপুর থেকে পুলিশর সিআইডি ফরেনসিক টিম বিষয়টি রিসার্চ করেন। ঘটনাটির বিষয় মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর