নিজেকে শহিদ পরিবারের সন্তান দাবি জামায়াত আমিরের

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৭:৪৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে গণভোট ও জুলাই সনদ নিয়ে আলোচনায় অংশ নিয়ে জামায়াত-ই-ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নিজেকে শহীদ পরিবারের সন্তান হিসেবে দাবি করেছেন। 

মঙ্গলবার (৩১ মার্চ) সংসদ অধিবেশনে তিনি এ দাবি করেন।

জামায়াত আমির বলেন, বাংলাদেশের স্বাধীনতার আজ ৫৪ বছর অতিক্রান্ত হয়েছে। এর মধ্যে অনেক সরকারই গঠিত হয়েছে এবং পরিবর্তন হয়েছে। তিনি আরও বলেন, মানুষের বিপুল প্রত্যাশার জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যদি বলে থাকি, স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়িত হয় নাই।

স্পিকারের উদ্দেশে শফিকুর রহমান বলেন, আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আমিও ক্ষুদ্র একটি শহিদ পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন, আমাদের পরিবারের কয়েকজনের রক্ত দিয়ে তাদের সঙ্গে শরিক হওয়ার সৌভাগ্য হয়েছে।

এর আগেও শফিকুর রহমান নিজেকে শহিদ পরিবারের সদস্য হিসেবে পরিচয় করিয়েছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর