নির্বাচনের কেন্দ্রেভিত্তিক ফলাফল প্রকাশ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ মার্চ ২০২৬, ০৪:৩২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭ আসনের কেন্দ্রেভিত্তিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ মার্চ) ইসির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

ইসি সচিবালয় জানিয়েছে, মোট ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসব আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। তবে আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুর কারণে তিনটি আসনের নির্বাচন ও ফলাফল স্থগিত রয়েছে। বাকি ২৯৭টি আসনের বিস্তারিত ফলাফল প্রকাশ করা হয়েছে।

ইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আইনি জটিলতার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে। আদালতে বিচারাধীন মামলার নিষ্পত্তির পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট বাতিল করা হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন