নির্বাচনে ডিসিদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৬ পিএম

একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানে আইনের মধ্যে থেকে জেলা প্রশাসকদের (ডিসি) সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আগে আইন প্রয়োগে ঘাটতি ছিল উল্লেখ করে সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে চায় ইসি। নির্বাচনে আইনের সর্বোচ্চ প্রয়োগ করবে ইসি। অভিযোগের ভিত্তিতে নয়, নিজ উদ্যোগে যে কোনো ধরনের নির্বাচনকেন্দ্রিক অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, দোষারোপ না করে সবাই মিলে কাজ করতে হবে। অতীত কী হয়েছে সেটা না বলে ভবিষ্যতে কী করবেন সেটা নিয়ে ভাবেন। নির্বাচনের সময় অন্যায়ভাবে কোনো চাপ প্রয়োগ করা হবে না–সেই নিশ্চয়তা দেয়া হয়েছে। কোনো চাপ এলে সেটা ইসি সামলাবে।

‘এখন থেকেই নির্বাচনী প্রচার চালাতে এবং জনগণকে সচেতন করে তুলতে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে,’ যোগ কেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে, নির্বাচন কমিশন এর অংশ হতে চায় না বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর