নোয়াখালী ১ সংসদীয় আসনে থাকার দাবিতে বজরা ইউনিয়নবাসীর মানববন্ধন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ মে ২০২৩, ০৪:০৭ পিএম

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর জেলার সোনাইমুড়ী-চাটখিল আসনে বজরা ইউনিয়নে পুনরায় থাকার দাবিতে বজরা ইউনিয়ন বাসীর আয়োজনে বজরা বাজার হাইওয়ে সড়কে মানব্বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোনাইমুড়ী-চাটখিল নোয়াখালী ১ সংসদীয় আসনে মধ্যে এতোদিন বজরা ইউনিয়ন সংযুক্ত ছিলো। কিন্তু হঠাৎ সেনবাগ আসনের মোরশেদ আলম এমপি বজরা ইউনিয়নকে কেটে নেওয়ার দাবিতে এই মানব্বন্ধন অনুষ্ঠিত হয়।
তাদের দাবি, এতোদিন সোনাইমুড়ী -চাটখিল আসন থেকে সব সুযোগ সুবিধা ভোগ করে আসছি। আমরা এতোদিন সোনাইমুড়ী-চাটখিল আসনে গত ৩ টি নির্বাচনে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই। এই ব্যপারে তারা প্রধানমন্ত্রী সহ নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন।

এই সময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন আর রশিদ, বজরা ইউনিয়নের সাবেক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন চৌধুরী সহ এলাকার সর্বস্তরের জনগন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন