ন্যায়বিচারের সুখবর দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ এএম

বিডিআর পিলখানা হত্যাযজ্ঞের ন্যায়বিচারের ব্যাপারে আশার বাণী শোনালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে ইশরাক বলেন, বিডিআর পিলখানা হত্যাযজ্ঞের ন্যায়বিচারের আশায় বাংলাদেশের জনগণ বহু বছর বুক বেঁধে অপেক্ষা করে এসেছে। আলহামদুলিল্লাহ, আমরা সেই দিনের খুব কাছাকাছি পৌঁছে গেছি।

ইশরাক হোসেন প্রয়াত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে জয়লাভ করেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ৭৮,৮৫০ ভোটে বিজয়ী হন, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী মো. আবদুল মান্নান ৫৫,৬৯৭ ভোট পান।

সাম্প্রতিকভাবে ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আবারও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। 

 

 

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর