পরিবেশ প্রতিমন্ত্রীর নাম দিয়ে ভুয়া ফেসবুক আইডি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৪ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, ধর্মবিষয়ক এবং আইন বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিমন্ত্রী নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে ভুয়া অ্যাকাউন্টের স্ক্রীন শট পোস্ট করে সতর্কবার্তা দিয়েছেন। ভুয়া আইডির লিংকটি দিয়ে তিনি সকলকে রিপোর্ট করারও অনুরোধ জানিয়েছে।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম লিখেছেন, সতর্কবার্তা। শেখ ফরিদুল ইসলাম-নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া আইডি খোলা হয়েছে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আইডির সঙ্গে আমার কোনো প্রকার সম্পৃক্ততা নেই।

তিনি আরও লেখেন, সকলকে অনুরোধ করছি। ভুয়া আইডিটি দ্রুত রিপোর্ট করুন। কেউ যেন ওই আইডিতে যুক্ত না হন এবং বিভ্রান্তিকর কোনও তথ্য বিশ্বাস না করেন। সচেতন থাকুন, গুজব ও প্রতারণা প্রতিরোধে করুন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর