পরিস্থিতি স্বাভাবিক হলে নিহত দুই বাংলাদেশির লাশ দেশে আনা হবে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ মার্চ ২০২৬, ০৬:২২ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে হামলায় দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন। আমরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হলেই নিহত দুই বাংলাদেশির লাশ ফিরিয়ে আনা হবে।

সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র, বিমান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন।

প্রতিমন্ত্রী জানান, প্রবাসী নাগরিকরা যেন সমস্যায় না পড়েন, সেজন্য আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছি। প্রবাসী নাগরিকদের জন্য যা যা করণীয় আমরা সেটা করব।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক ও প্রতিমন্ত্রী নূরুল হক, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত প্রমুখ অংশ নেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর