পল্লী বিদ্যুতের ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে যাবে ‘হ্যাঁ’ লিফলেট

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হবে আসন্ন গণভোটে পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ শিরোনামের লিফলেট। 

আজ রবিবার বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে তার কার্যালয়ে বৈঠককালে এ তথ্য জানান আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়াউল আলম।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর