পাঁচ জেলায় ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১২:১৬ পিএম

সরকার পাঁচটি জেলায় ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে তিনি এ তথ্য জানান। 

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীতে এই ই-হেলথ কার্ড কার্যক্রম চালু করা হবে। এ সংক্রান্ত একটি প্রকল্প প্রস্তাব বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

পাবনা-৪ আসনের সংসদ সদস্য মো. শামসুর রহমান সিমুল বিশ্বাসের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, ই-হেলথ কার্ডধারী রোগীদের একটি ডিজিটাল রেফারেল সিস্টেম ও ইলেকট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত করা হবে।

এর ফলে রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা আরও সহজ, দ্রুত ও সমন্বিতভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন