পাঁচ মিনিট আগেই সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৫:০৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি অধিবেশন শুরু হওয়ার পাঁচ মিনিট আগেই নিজের নির্ধারিত আসনে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার বিকাল ৩টায় (২৯ মার্চ) জাতীয় সংসদ ভবনে শুরু হয় অধিবেশন। শুরুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশনে দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর