পারভীন বেগমের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই ফ্যামিলি কার্ড তুলে দেন।
এর আগে কাল ১০টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন।
পারভীন বেগম কার্ডটি হাতে পাওয়ার পর আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে রিনা বেগম নামের আরেক নারী কার্ড পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, তিনি খুব খুশি। জীবনে কল্পনা করিনি কার্ড পাবো। এসময় এই নারী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
দেশের নারীপ্রধান পরিবারগুলোর সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় সরকার প্রতিটি তালিকাভুক্ত পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক ভাতা প্রদান করবে। ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করে উপকারভোগীদের পছন্দ অনুযায়ী সরাসরি মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক হিসাবে এই অর্থ পৌঁছে দেওয়া হবে। এর ফলে সুবিধাভোগীরা কোনো ঝামেলা ছাড়াই ঘরে বসে তাদের ভাতার টাকা সংগ্রহ করতে পারবেন।
