পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম

রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পিলখানা ট্রাজেডিতে নিহত ৫৭ সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার বিকাল ৩টার দিকে বনানীর সামরিক কবরস্থানে সেনা কর্মকর্তাদের কবরের সামনে দাঁড়িয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বনানী কবরস্থানে তার ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো ও শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর