পুলিশের কমিশনার সঙ্গে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৩ পিএম

খবর বিজ্ঞপ্তি
নবাগত পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার এর সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পুলিশ কমিশনার উপস্থিত সাংবাদিকবৃন্দের সাথে সংক্ষিপ্তভাবে পরিচিত হন। পরিচয়পর্ব শেষে সাংবাদিকদের পক্ষ হতে খুলনা শহরে বিদ্যমান আইন শৃঙ্খলা, অবৈধ মাদক কারবারি, কিশোর অপরাধ, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার, চাঁদাবাজি, মানব পাচার, ট্রাফিক জ্যাম, সম্পত্তি দখল-বেদখল, পুলিশ সদস্যদের মনোবলে ঘাটতি, পুলিশ সদস্যদের পদায়নে দুর্নীতি ইত্যাদি নানা বিষয়ে বক্তব্য তুলে ধরা হয়। পুলিশ কমিশনার মনযোগ সহকারে তাদের বক্তব্য শ্রবণ করে নোট নেন।

নবাগত পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, সাংবাদিকগণ সমাজের দর্পণ। পুলিশের কাজের দুর্বল দিকগুলো মিডিয়ার রিপোর্টে প্রতিফলিত হয়। সাংবাদিকগণ যাতে পুলিশী কার্যক্রমের যে কোন প্রকার অসংগতি এবং আইন-শৃঙ্খলা সম্পর্কিত তথ্য নি:সংকোচে মিডিয়ায় তুলে ধরার অনুরোধ করেন। গত ৫ আগষ্ট পরবর্তী প্রেক্ষাপটে পুলিশ এবং সাংবাদিকগণ পারষ্পরিক সহযোগিতার মাধ্যমে খুলনা নগরীকে একটি নিরাপদ জনপদে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোছা. তাসলিমা খাতুন, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) এম. এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু উপস্থিত ছিলেন। এছাড়াও খুলনা প্রেসক্লাবের অর্ন্তবতীকালীন কমিটির আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ শতাধিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন