পূজামণ্ডপ পরিদর্শনে আজ তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০৮:১৭ এএম

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন। সকালে প্রথম যাবেন রংপুর। এরপর রাজশাহী ও চট্টগ্রামে। এই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয়া দুর্গা পূজার পূজামণ্ডপ দেখতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পুজামণ্ডপগুলোতে পূজারিদের শুভেচ্ছা জানাবেন, তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন।

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষ করে রাতেই প্রধানমন্ত্রী ঢাকা ফিরবেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

এদিন সকাল ৯টায় তেজগাঁও বিমান বন্দর থেকে সামরিক বিমানে এই তিন জেলায় যাবেন প্রধানমন্ত্রী। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন