পে কমিশনের সুপারিশের দিকে তাকিয়ে সরকারি চাকরিজীবীরা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪৭ পিএম

বাংলাদেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সর্বশেষ পে স্কেল চালু হয়েছিল ২০১৫ সালে। এরপর প্রায় ১১ বছর অতিবাহিত হলেও পে স্কেল আর হয়নি। পরে ২০২৫ সালে গঠিত পে কমিশনের সুপারিশের দিকে এখন তাকিয়ে আছেন সরকারি চাকরিজীবীরা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন।

কমিশনের সুপারিশ অনুযায়ী, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে এ বেতনকাঠামো কার্যকর করা হবে। আর পুরো মাত্রায় এটি বাস্তবায়নের কথা বলা হয়েছে ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে।

বেতন কমিশন আগামী ২১ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে নতুন বেতনকাঠামো প্রতিবেদন দাখিল করবে। অর্থ উপদেষ্টা পরে তা উপস্থাপন করবেন উপদেষ্টা পরিষদের বৈঠকে। কমিশন চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিক বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে।

অর্থ মন্ত্রণালয় এবং বেতন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। নতুন বেতনকাঠামো আংশিক কার্যকর করার অংশ হিসেবেই এ পদক্ষেপ নিয়ে রেখেছে সরকার।

বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, বেতনকাঠামো পুরো মাত্রায় বাস্তবায়ন করতে গেলে বাড়তি ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা লাগবে।

এখন দেখা যাক বাংলাদেশের প্রথম পে স্কেলটি কেমন ছিল

সময়ের পরিবর্তনের সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বেড়েছে অনেক। যদিও শুরুতে বেতন কাঠামো এমন ছিল না। স্বাধীন বাংলাদেশের প্রথম পে স্কেল (জাতীয় বেতন স্কেল) ১৯৭৩ সালে প্রবর্তন করা হয়েছিল, যা ছিল স্বাধীন বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য প্রথম বেতন কাঠামো। যেখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছিল। এর মূল কাঠামো ছিল ২০০০ টাকা (স্থির) থেকে ১৪৭৫-৭৫-১৮৫০ টাকা পর্যন্ত।

এরপর থেকে সরকারি কর্মচারীদের অর্থনৈতিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমে নতুন বেতন স্কেল প্রবর্তন করা হয়। ১৯৭৩ সালের জুলাই মাসে চালু হওয়া প্রথম পে স্কেলে বেতন কাঠামো ছিল ২০০০ টাকা (স্থির) এবং ১৪৭৫-৭৫-১৮৫০ টাকা। যা চালু হয়েছিল ১৯৭৩ সালের ১লা জুলাই থেকে। কার্যকর হয় এবং ধাপে ধাপে এর পূর্ণ সুবিধা চালু হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর