‘প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেবে সরকার’

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৪:৪৮ পিএম

প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সরকার গুরুত্ব দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক্ষেত্রে সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেবে না বলেও জানান তিনি। 

আজ রবিবার (২৯ মার্চ) বিকেলে জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, উন্নয়নের নামে ফ্যাসিবাদী সরকার মেগা প্রজেক্টে চরম দুর্নীতি করেছে। অন্তর্বর্তী সরকারের সময়ও উপদেষ্টারা নিজ নিজ এলাকায় ফান্ড নিয়েছেন।

উত্তরাঞ্চল বঞ্চিতই রয়ে গেছে উল্লেখ করে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী বলেন, তাই দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে আগামী দিনে প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন