মো. আবদুস সাত্তার পাটোয়ারীকে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। এক সংক্রান্ত আজ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে গ্রেড-৯ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন প্রাপ্তি সাপেক্ষে দায়িত্ব গ্রহণ করবেন।
তাঁর যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে-যেটি আগে ঘটে-সে পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে।
নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
