প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর নিয়ে আলোচনা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, সাম্প্রতিক ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফরসহ একাধিক বিষয়ে আলোচনা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) মরিশাসের পোর্ট লুইসে নবম ভারত মহাসাগরীয় সম্মেলন থেকে দেশে ফেরার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরটি অবশ্যই হবে। তবে আমরা এখনো সফরের তারিখ চূড়ান্ত করিনি। এই সফরের প্রস্তুতির জন্য আগামী কয়েক সপ্তাহে বেশ কিছু কার্যক্রম পরিচালিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী ইতোমধ্যে চিঠি আদান-প্রদান করেছেন এবং টেলিফোনে কথা বলেছেন। ভারত-বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে অত্যন্ত আগ্রহী।

প্রসঙ্গত, ৮ এপ্রিল দিল্লি সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর