প্রধান উপদেষ্টার ফোন পেয়ে বৈঠকে অংশ নিয়েছে জামায়াত: ডা. সৈয়দ আবদুল্লাহ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০১:৫২ পিএম

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিরপেক্ষতা বজায় রাখার আশ্বাস দিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে ফোন করায় আজকের বৈঠকে অংশ নিয়েছে জামায়াতে ইসলামী।

বুধবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের আলোচনা সভায় যোগ দিয়েছে জামায়াতে ইসলামী। এ সভায় দলটির পক্ষ থেকে ৩ শীর্ষ নেতা নায়েবে আমিরর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারি সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আজাদ যোগ দেন।

আজকের আলোচনার বিষয় জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, জেলা সমন্বয় কাউন্সিল। এইদিন সকাল সাড়ে ১০টা থেকে ফরেন সার্ভিস একাডেমিতে যোগ দিতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

গতকাল প্রথম দিনের আলোচনা সভায় জামায়াতে ইসলামী উপস্থিত না হলেও আজ দলটির ৩ শীর্ষ নেতা যোগ দেন।


বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর