প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৬:৫৭ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর নেতারা। আজ রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় দলটির আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে।

দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

বৈঠকে আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জামায়াতের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে বিভিন্ন দাবি ও সুপারিশ জানানো হবে বলেও জানা গেছে।
 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন