বগুড়ার আলু যাচ্ছে ৭টি দেশে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৬:৫৭ পিএম

BOGRA NEWS (02) potato export-12.01.2026
বগুড়ায় উৎপাদিত সবজির পর এবার আলু যাচ্ছে বিদেশের বাজারে। আলু, ফুলকপি, বাঁধাকপি, কাঁচা মরিচ, টমেটো, মিষ্টি কুমড়ারর প্রায় ১০ হাজার মেট্রিক টন আলু রপ্তানীর লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন ব্যবসায়িরা। খাবার হিসেবে সবজিগুলো যাচ্ছে সৌদিআরব, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যে এবং সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই ও নেপালে। বগুড়া থেকে বিশেষ এজেন্ট এর মাধ্যমে সবজিগুলো সরাসরি যাচ্ছে চট্রগ্রাম জাহাজ পোর্টে। সেখানে জাহাজে করে বাংলাদেশি নিযুক্ত এজেন্ট কিদেশের বাজারে নিয়ে যাচ্ছে।

জানা যায়, উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে বগুড়াকে বলা হয় সবজির জেলা। গ্রীষ্মকালের পর শীতকালে প্রায় সকল প্রকার সবজির ফলন হয়ে থাকে। কৃষি কর্মকর্তারা বলছেন, জেলায় শীতকালে ২৮ প্রকার সবজির চাষ হয়ে থাকে। আর গ্রীষ্মকালে প্রায় ২০ প্রকার সবজির চাষ হয়। বগুড়ার আবহাওয়ার কারণে ভালোমানের সবজি উৎপাদন হয়ে থাকে। চলতি শীত মৌসুমে জেলার উঁচু জমিতে শীতকালীন বিভিন্ন জাতের সবজির চারা রোপণ ও পরিচর্যা করে ফলন তুলছে চাষিরা। বাণিজ্যিকভাবে চাষকৃত সবজির বাগানে লাভবান হওয়ার স্বপ্ন দেখে থাকেন চাষিরা। ফলন বেশি হয় বলে চাষিরা লাভের অংশ দেখতে পান। শীতের শুরুতে বগুড়ার শাজাহানপুর, শিবগঞ্জ, শেরপুর, কাহালু, গাবতলী উপজেলাসহ জেলার অন্যান্য উপজেলায় বিভিন্ন জাতের সবজি চাষ করেন চাষিরা। বগুড়ার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শোভা পাচ্ছে সারি সারি বিভিন্ন জাতের সবজি মাঠ। এসবের মধ্যে শোভা পাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, বেগুন, মুলা, করলা, বেগুন, পটল, পালং ও লালশাকসহ হরেক রকমের সবজি।

বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, বগুড়ায় গত বছর ১৩ হাজার ২শ’ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়। সবজি উৎপাদন হয় ৩ লাখ ২০ হাজার ২৮০ মেট্রিকটন। চলতি মৌসুমে (২০২৫-২০২৬) ১৩ হাজার হেক্টর জমিতে প্রায় ৩ লাখ মেট্রিক টন সবজি উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে। বগুড়ায় সবজির চাষ ভালো হয় বলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। চলতি বাজার হিসেবে গড়ে সবজির ৪০ টাকা কেজি ধরা হলে উৎপাদিত সবজির বাজার মূল্য এক হাজার একশ কোটি টাকা ছাড়িয়ে যাবে। এবছর শিবগঞ্জ উপজেলা থেকে বেশ কিছু সবজি বিদেশে রপ্তানি শুরু হয়েছে।

বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে বিভিন্ন প্রকার সবজি বিদেশের বাজারে যাচ্ছে বিশেষ ব্যবস্থায়। ডিসেম্বরে ফুলকপি, বাঁধাকপি রপ্তানি হলেও এবার যাচ্ছে আলু। প্রায় ১০ হাজার মেট্রিক টন আলু রপ্তানীর লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন উপজেলার ব্যবসায়িরা। উপজেলায় কয়েকটি মোকাম থেকে এসব সবজি চট্রগ্রাম হয়ে বিদেশে যাচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানের মত মেসার্স সাগর ট্রেডার্স বিদেশে সবজি রপ্তানী করছে।

প্রতষ্ঠানের প্রোপাইটর সাগর হোসেন জানান, বগুড়ার শিবগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভালোমানের সবজি সংগ্রহ করে বাছাই এর পর বিশেষভাবে প্যাকেট করতে হয়। সাত কেজি ওজনের প্যাকেটই বেশি। পরে সেগুলো কাভার্ড ভ্যানে করে চট্রগ্রামে নিয়ে জাহাজে করে পরিবহন করা হয়। সবজি ৭টি দেশে রপ্তানি করছে দেশীয় কিছু এজেন্ট। তিনি জানান, কয়েকজন ব্যবসায়িকে চলতি মৌসুমে বিভিন্ন প্রজাতির আলু ১০ হাজার মেট্রিকটন, দু ধরনের কপি ৫ হাজার মেট্রিকটন, কাঁচা মরিচ ৫ শত মেট্রিকটন, মিষ্টি লাউ ১১ শত মেট্রিকটন, টমেটো ৪ শত মেট্রিকটনের চাহিদা পাওয়া গেছে। ভালোমানের সবজি হলে আরো চাহিদা বাড়বে। শিবগঞ্জ উপজেলার চাষিরা এখন আলু রপ্তানী করছে। এখন আলু প্যাকেট করে প্রেরণ করা হয়েছে। ফুলকপি পাঠানো শেষ।

বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, বর্তমানে শিবগঞ্জ উপজেলা থেকে প্রায় ১০ হাজার মেট্রিক টনের মত আলু রপ্তানীর কাজ শুরু হয়েছে। আরো চাহিদা বাড়বে। আলু ভালোমানের বলে বিদেশের বাজারে চাহিদা সৃষ্টি করবে। যদি আলু রপ্তানির এ ধারাবাহিকতা বজায় রাখা যায়, তাহলে কৃষকরা বেশি লাভবান হবেন। বর্তমানে স্থানীয় বাজারে নতুন পাকরি আলু ১১শ’ থেকে ১৬শ’ টাকা মন বিক্রি হচ্ছে। উপজেলা থেকে যেসব ব্যবসায়ি বিদেশে সবজি বাজারজাত করছে তাদের সাথে কথা বলা হয়েছে। যদি কোন সমস্যার সম্মুখিন হয় তাহলে কষি অফিস থেকে সহযোগিতা করা হবে। রপ্তানী যোগ্য কাঁচা সবজির আড়ৎ পরিদর্শন করা হয়েছে।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীম ট্রেডার্স সুত্রে জানা যায়, দাম কমের মধ্যেই এবার মালোয়েশিয়াতে আলু রপ্তানি করেছেন। এই প্রতিষ্ঠান থেকে ডিসেম্বরজুড়ে মালোয়েশিয়াতে আলু এজেন্টের মাধ্যমে রপ্তানী করেছেন। তিনি ১৪ ডিসেম্বর প্রথম চালানে ১৩ টন আলু প্রেরণ করেন। এরপর থেকে বিভিন্ন সময়ে প্রেরণ করছেনই।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার নিউ কাফেলা কোল্ডস্টোরের ব্যবস্থাপক আক্তার হোসেন মিল্টন ও সাহা হিমাগারের ব্যবস্থাপক বিভূতি ভূষণ জানান, শিবগঞ্জ থেকে মাঠ পর্যায়ের কৃষকদের নিকট থেকে ৪০ টাকা কেজি দরে আলু সংগ্রহ করে প্রসেসিং শেষে ৫০ টাকা কেজি দরে ৭ টি দেশে রপ্তানি করা হচ্ছে। এরমধ্যে রয়েছে বিশেষ প্যাকেট, বাছাই করা, ভালোমানের আলু। রপ্তানীর বিষয়টি দেখেন ঢাকায় নিযুক্ত কিছু বিশেষ এজেন্ট। যারা ফোনের মাধ্যমেই বিশেষ ব্যবস্থায় সবজি ক্রয় করে থাকেন। কখননো কখনো এজেন্টের নিয়োগকৃত প্রতিনিধিও আসেন। বিদেশের বাজারে আলু গেলে কৃষকরা আলুর ভাল দাম পাবে এবং বৈদেশিক মুদ্র অর্জন হবে। উপজেলার ১৭ টি হিমাগারে বর্তমানে বিভিন্ন প্রজাতির প্রায় পুরাতন ৫০ হাজার বস্তা আলু গচ্ছিত রয়েছে। প্রতি মন পুরাতন আলু ৩শ টাকায় বিক্রি হচ্ছে। বীজ আলু প্রতি মন ১শ থেকে দেড়শ টাকায় বিক্রি হচ্ছে। তারা জানান, এখন বিদেশের বাজারে শুধু আলু প্রেরণ করা হচ্ছে। কিছু দিন আড়ে ফুলকপি, বাঁধাকপি, মরিচ, টমাটো প্রেরণ করা হয়েছে। এগুলোর পর এখন আলুর চাহিদা মেটানো হচ্ছে।

বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান জানান, সরেজমিনে বিদেশে রপ্তানির জন্য আলু প্যাকেটজাত করন কাজ পরিদর্শন করা হয়েছে। ব্যবসায়িদের সঙ্গে কথা বলা হয়েছে। তাদেরকে রপ্তানীর কাজে কৃষি অফিস থেকে সহযোগিতার কথা বলা হয়েছে। বিদেশের মধ্যে ৭টি দেশে যাচ্ছে। সৌদিআরবসগ মধ্যপ্রাচ্যে বেশি যাচ্ছে। এর পাশাপাশি নেপাল, মালোয়েশিয়া, সিঙ্গাপুরসহ আরো কয়েকটি দেশে যাচ্ছে। যে পরিমান আলুর চাহিদা বলা হচ্ছে তারচেয়েও বেশি পরিমান আলু রপ্তানী হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন শুধু আলু রপ্তানী হচ্ছে। এর আগে কয়েকপ্রকার সবজি রপ্তানী হয়েছে। এই রপ্তানি প্রতি বছর করা গেলে স্থানীয় কৃষকরা বেশি লাভবান হতো। আলুর দামও ভালো পেতো। স্থানীয় বাজার স্থীতিশীল রেখে রপ্তানী করতে পারলে বৈদেশিক মুদ্রা অর্জন হবে এবং অতিরিক্ত উৎপাদনের সৎব্যবহার নিশ্চিত হবে।

বগুড়া চেম্বারের কর্মকর্তা মাসুদ রানা জানান, এর আগে চেম্বারের মাধ্যমে আলু সিঙ্গাপুরে প্রেরণ করা হয়। মাঝে মধ্যে আলু ি দেশের বাজারে রপ্তানী হয়ে থাকে। আর শীতকালে আলু এবং বিভিন্ন সবজি রপ্তানী হয়ে থাকে। রপ্তানীর ক্ষেত্রে চেম্বার থেকে সহযোগিতা করা হয়।

এইচ আলিম, বগুড়া
১২.১.২০২৬

 



ভালো সংবাদের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ ফিডটি অনুসরণ করুন


Google News

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন