বরিশালে ‘ইচ্ছে পূরণ ফাউন্ডেশন’-এর ঈদ সামগ্রী বিতরণ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১২:২০ এএম

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিতে বরিশালের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইচ্ছে পূরণ ফাউন্ডেশন’। আজ শুক্রবার (১৩ মার্চ) নগরীর সিস্টার ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে সংগঠনের একঝাঁক উদ্যমী তরুণ-তরুণীর উদ্যোগে দুই শতাধিক পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ঈদ উপহার হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, সেমাই ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রদান করা হয়। উৎসবের প্রাক্কালে এমন উপহার হাতে পেয়ে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষগুলোর মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ তরুণদের এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। 

সংগঠনের সদস্যরা জানান, ‘ইচ্ছে পূরণ ফাউন্ডেশন’ সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতি বছরই এমন মানবিক কর্মসূচি পালন করে আসছে। আগামীতেও সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যানে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর